ঢাকাFriday , 6 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

জিসান সরকারকে চেয়ারম্যান দেখতে চেয়ে বাঞ্ছারামপুরে ফেসবুকে পোস্টের ঢল

admin
March 6, 2026 1:25 pm
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়ে উঠেছেন নেতাকর্মীরা। উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকারকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে শুক্রবার জুমার নামাজের পর থেকেই ফেসবুকে ব্যাপক পোস্ট করতে দেখা যায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের।

ফেসবুকে দেওয়া এসব পোস্টে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিসান সরকারকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন জানাচ্ছেন। দেশ ও প্রবাসে অবস্থানরত অনেক নেতাকর্মীও সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে মতামত প্রকাশ করছেন।

জানা যায়, জিসান সরকার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

নেতাকর্মীদের বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়, বিগত সরকারের সময় রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি টানা ৭৭ দিনসহ একাধিকবার কারাবরণ করেছেন।

ফেসবুকে দেওয়া অনেক পোস্টে তাকে বাঞ্ছারামপুর উপজেলার অন্যতম ত্যাগী ও নির্যাতিত নেতা হিসেবে উল্লেখ করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে জিসান সরকারের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।