ঢাকাThursday , 29 January 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো বাঞ্ছারামপুরে আসছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার

admin
January 29, 2026 10:14 am
Link Copied!

প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তাঁর আগমনকে ঘিরে উপজেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বচনী জনসভা সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। এই ঐতিহাসিক সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশে আরও উপস্থিত থাকবেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জকসুর (ভিপি) রিয়াজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ২ টায় সাংবাদিকদের সাথে মাওলাগঞ্জ বাজার মাঠে এসব তথ্য জানান উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবুল বাশার।
তিনি বলেন, সেক্রেটারি জেনারেল আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। স্টেজ নির্মাণ, মাঠ প্রস্তুত, প্রচারণা ও মাইকিংসহ সার্বিক কাজ শেষের পথে। আমরা ধারণা করছি, এটি বাঞ্চারামপুরের  ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক জনসভা হবে। এতে লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো.মহসীন বলেন, এই প্রথম বাঞ্ছারামপুর জামায়াতের সেক্রেটারি জেনারেল আগমন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। পুরো উপজেলায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জনসভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা সফলভাবে এই জনসভা সম্পন্ন করতে পারব।
এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. সারোয়ার হাসান আলমগীর, উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মাইনুদ্দিন কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে জনসভাস্থল পরিদর্শন শেষে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ বলেন, আমরা সমাবেশস্থল পরিদর্শন করেছি। জনসভাকে ঘিরে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।