ঢাকাSaturday , 28 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : কৃ‌ষি‌বিদ পলাশ

admin
June 28, 2025 2:14 pm
Link Copied!

…………………………………সোহাইল আহমেদ
কৃ‌ষি‌বিদ মে‌হেদী হাসান পলাশ ব‌লেন ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। আমরা শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ নয়নের রক্তের ওপর দাঁড়িয়ে শপথ নিয়েছি—ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতেই করা হবে ইনশাআল্লাহ। আমাদের জীবনের বিনিময় হলেও এই বিচার আমরা করব।

জুলাই বিপ্লবে যাদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, সেই রক্তের ঋণ আমাদের শোধ করতেই হবে। শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে পালানোর এক সপ্তাহ আগে তার আত্মীয়-স্বজনদের দেশ ছাড়ার সিগন্যাল দিয়েছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

শ‌নিবার (২৮ জুন) বি‌কে‌লে উপজেলার সদর ইউনিয়‌নের মনাইখা‌লীতে এই ক‌মি‌টি গ‌ঠিত হয়। দলটির উপজেলা সভাপতি শারমিন আক্তার রুমা ও সাধারণ সম্পাদক তানজিম সুলতানর স্বাক্ষরিত এক ঘোষণায় ৫৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে হেলেনা বেগমকে সভাপতি ও নাজমা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়।

তান‌জিল সুলতানার সঞ্চালনায় সভাপ‌তিত্ব ক‌রেন শার‌মিন আক্তার রুমা। এতে প্রধান অ‌তিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সম্ভাব্য বিএনপির প্রার্থী, কৃষকদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএন‌পির সভাপ‌তি কৃষিবিদ মে‌হেদী হাসান পলাশ।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন আলহাজ্ব হুমায়ূন ক‌বির, আব্দুর র‌হিম মোল্লা, শ‌হিদ শিকদার, রফিকুল ইসলাম,বিউটি আক্তার, সদর ইউপির প‌্যা‌নেল চেয়ার‌ম‌্যান নজরুল ইসলাম। আরও উপ‌স্থিত ছি‌লেন জেলা কমিটির সদস্য অ‌্যাড. মহসিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম,সাংগঠনিক সম্পাদক শুকড়ী সেলিম, যুবদলের আহ্বায়ক হারুনুর র‌শিদ (আকাশ), যুবদল নেতা আবু কালাম, এসএম জ‌নি প্রমুখ।

বক্তারা আরও ব‌লেন নারী ক্ষমতায়ন, উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে অবিস্মরণীয় অবদান রেখেছেন বাংলার রাখাল রাজা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের নারী সমাজকে আত্মবিশ্বাস ও আত্মসম্মানের পথ দেখিয়েছিলেন যিনি, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ দেশের নারীদের যতটুকু অগ্রগতি ও প্রাপ্তি, তার সিংহভাগ অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের।

নারী-পুরুষ বৈষম্য দূর করতে এবং নারীদের নিজস্ব শক্তি ও বুদ্ধিমত্তার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন প্রথম রাষ্ট্রনায়ক।

নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যেই ১৯৭৮ সালের ১১ ডিসেম্বর দেশে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যৌতুকবিরোধী আইন প্রণয়ন, বাংলাদেশে পুলিশ ও আনসার বাহিনীতে নারীদের প্রথমবারের মতো নিয়োগ এবং নারী নেতৃত্ব তৈরির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

‘বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। কোন দলকে জনগণ গ্রহণ করবে আর কোন দলকে বর্জন করবে, তা জনগণের আদালত রায় দেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। কিন্তু যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায়, কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, তারাই নির্বাচন নিয়ে নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।