ঢাকাMonday , 2 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

admin
February 2, 2026 6:16 pm
Link Copied!

……………………………..সোহাইল আহমেদ

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. মহসীনের নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড রাতের আধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

সোমবার (২ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাওলাগঞ্জ বাজার, উজানচর, ছয়ফুল্লাকান্দি ও ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার ,ফেস্টুন, বিলবোর্ড ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

 

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এসব ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, কিছু স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার ঢেকে তার ওপর অন্যান্য প্রতীকের ব্যানার সাঁটানো হয়েছে।

 

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আবুল বাশার বলেন, “ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে আমাদের প্রার্থী মো. মহসীন নিয়মিত গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই নির্দিষ্ট সংখ্যক ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড টানানো হয়েছে। কিন্তু গত রোববার ও সোমবার রাতে উপজেলার একাধিক স্থানে দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। পাশাপাশি অন্যান্য  প্রতীকের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড দিয়ে আমাদের ব্যানার ঢেকে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”

 

তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা জনপ্রিয়তায় ভীত হয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।”

 

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন বলেন, “নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই আমাদের নেতাকর্মী, সংগঠক এবং নারী সংগঠকদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে পরিকল্পিতভাবে ব্যানার ফেস্টুন, বিলবোর্ড, ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তবে এসব করে দাঁড়িপাল্লার জনপ্রিয়তা কমানো যাবে না। জনসমর্থনের জোয়ার ঠেকানো সম্ভব নয়। ভোটাররা ব্যালটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।