……………………………….সোহাইল আহমেদ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দশদোনা গ্রাম থেকে এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেফতার আসামি মফিজুল ইসলাম দশদোনা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত।
২০২৪ সালে এক হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ পুলিশের হাতে আটক হন খলিলুর। পরে মামলা রজু হলে তাকে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা করে আদালত।
পলাতক থাকার কারণে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাকে গ্রেফতার করে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই মমিন হোসেন ও এএসআই কামরুজ্জামান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

