ঢাকাThursday , 12 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপু‌রে সৌদির দেওয়া খেজুর বিতরণ হচ্ছে ১২১ এতিমখানা ও মাদরাসায়

admin
March 12, 2026 2:46 pm
Link Copied!

………………………………………সোহাইল আহ‌মেদ
সৌদি সরকারের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে বাংলাদেশ সরকার উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টুন খেজুরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক অনুকূলে ২৬০ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দেওয়া হয়েছে ৩৬  কার্টুন খেজুর। সেগুলো ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে বিতরণ শুরু হয়েছে।

বৃহস্প‌তিবার (১২ মার্চ) দুপুর থেকে ২১২ টি এতিমখানা ও মাদরাসার প্রতিনিধিরা খেজুরের কার্টুন বুঝে নেন।

কার্টুন গ্রহণের পর এতিমখানা ও মাদরাসা প্রতিনিধিরা সৌদি আরব সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলায় শতাধিক মাদরাসা ও এতিমখানা থেকে বাছাই করে ১২১টি এতিমখানা ও মাদরাসায় সৌদি আরব সরকারের উপহার পাওয়া ৩৬ কার্টুন খেজুর বিতরণ করা হচ্ছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তা‌রিকুল ইসলাম জানান, বৃহসম্প‌তিবার ৩৬ কার্টুন খেজুর এতিমখানা ও মাদরাসা প্রতিনিধিদের কাছে বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।